সৌদিতে বুলেট ট্রেনের চালক হচ্ছেন নারীরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৫ পিএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
ফাইল ছবি
প্রথমবারের মতো বুলেট ট্রেন চালানোর জন্য ৩২ জন নারীর প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্যায় শেষ হয়েছে বলে জানিয়েছে সৌদি রেলওয়ে (এসএআর)। এ সাফল্য উদযাপন করতে টুইটার অ্যাকাউন্টে তারা একটি ভিডিও প্রকাশ করেছে।
এতে বলা হয়, ২০২২ সালে প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ধাপ শেষ করেছেন এই ৩২ নারী।
নববর্ষের দিনে প্রকাশিত ভিডিওতে প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন নারী জানান, অগ্রগামী এই উদ্যোগের অংশ হতে পেরে তারা ভীষণ গর্বিত। তারাই দেশটির ইতিহাসে বুলেট ট্রেনের নারী চালকদের প্রথম ব্যাচ। তারা ট্রেন চালাতে উন্মুখ হয়ে আছেন।
এক বছরের প্রশিক্ষণ শেষে ৩২ জন নারী এখন সৌদি আরবের মক্কা ও মদিনা শহরের মধ্যে ৪৫৩ কিলোমিটার রুটে দ্রুতগামী বুলেট ট্রেন চালানোর দৌড়ে আছেন। তারাই প্রথম নারী, যারা সৌদি রেলওয়ের ট্রেন চালাতে যাচ্ছেন।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নারীরা। এ ক্ষেত্রে নারীদের গাড়ি চালানোর ক্ষমতা বড় ভূমিকা পালন করেছে। ২০১৮ সালের আগে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। এতে তাদের চলাফেরা এবং কর্মজীবনের সুযোগ ছিল সীমিত।
২০১৮ সালের জুনে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে সৌদি সমাজে তাদের ভূমিকায় একটি বড় পরিবর্তন এসেছে। তারপর থেকে সৌদি আরবের নারীদের কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সৌদি সরকার ভিশন-২০৩০ এর আওতায় লক্ষ্য পূরণে কাজ করছে বলে দেশটিতে এই প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : আল অ্যারাবিয়া
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত











